আদা চাষের পদ্ধতি
দি নিউজ লায়ন; সাধারণত চৈত্র থেকে বৈশাখের মধ্যে আদা চাষ করলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকে৷ বেলে-দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটিতে আদা চাষের উপযুক্ত সময়৷ তবে আদার ফলন অনেকাংশে বীজের আকারের উপর নির্ভর করে।
আদা চাষের জন্য মাটি ঝুরঝুরে হতে হবে, যাতে তাতে জল না জমে যায়৷ বীজ আদার আকার বড় হলে ফলন বেশি হয়।
প্রথমে লম্বা টব বা প্লাস্টিকের পাত্রে সমান পরিমাণ মাটি এবং জৈব সার মিশিয়ে নিতে হবে৷ মাঝারি সাইজের টবে কমপক্ষে ১০-১৫ গ্রামের ২টি আদার কন্দ রোপন করা যেতে পারে৷ কন্দ সরাসরি টবে রোপন করতে পারেন, অথবা এই কন্দ ভিজে বালিতে ১-২ দিন রেখে দিলে অঙ্কুরোদগম হলে, এরপর এটি টবে দিলে সময় আরেকটু কম লাগে৷ তবে অতিরিক্ত জল যাতে বের হয়ে যায় তার জন্য টবের নীচে একটি ছিদ্র করে রাখতে হবে৷

Post a Comment